http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ D

Song Name: Dhana Mor Nityananda

Official Name: Swa-nistha Song 1

Author: Narottama Dasa Thakura

Book Name: Prarthana

Language: Bengali

 

A

 

LYRICS: 

(১)

ধন মোর নিত্যানন্দ  পতি মোর গৌরচন্দ্র

প্রাণ মোর যুগল কিশোর

অদ্বৈত আচার্য়্য বল     গদাধর মোর কুল

নরহরি বিলস ই মোর

 

(২)

বৈষ্ণবের পদ-ধূলি    তাহে মোর স্নান কেলি

তর্প্পণ মোর বৈষ্ণবের নাম

বিচার করিয়া মনে    ভক্তি-রস আস্বাদনে

মধ্যস্থ শ্রী-ভাগবত পুরাণ

 

(৩)

বৈষ্ণবের উচ্ছিষ্ট     তাহে মোর মন নিষ্ঠ

বৈষ্ণবের নামেতে উল্লাস

বৃন্দাবনে চবুতারা    তাহে মোর মন ঘেরা

কহে দীন নরোত্তম দাস

 

UPDATED: October 3, 2015