http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ E

Song Name: Ekhona Bujhinu

Official Name: Avasya Raksibe Krsna Visvasa Palana Song 1

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

এখোন বুঝিনু প্রভু! তোমার চরণ

অশোকাভয়ামৃত-পূর্ণ সর্ব-ক্ষন

 

(২)

সকল ছাড়িয়া তুয়া চরণ-কমলে

পড়িয়াছি আমি নাথ! তব পদ-তলে

 

(৩)

তব পাদ-পদ্ম নাথ! রক্ষিবে আমারে

আর রক্ষা-কর্তা নাহি এ ভব-সংসারে

 

(৪)

আমি তব নিত্য-দাস-জানিনু এ-বার

আমার পালন-ভার এখোন তোমার

 

(৫)

বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে

দুঃখ দূরে গেল ও পদ-বরণে

 

(৬)

যে-পদ লাগিয়া রমা তপস্য করিলা

যে-পদ পাইয়া শিব শিবত্ব লোভিলা

 

(৭)

যে-পদ লভিয়া ব্রহ্মা কৃতার্থ হৈলা

যে-পদ নারদ মুনি হৃদয়ে ধরিলা

 

(৮)

সেই সে অভয় পদ শিরেতে ধরিয়া

পরম-আনন্দে নাচি পদ-গুন গাইয়া

 

(৯)

সংসার-বিপদ হ’তে অবশ্য উদ্ধার

ভকতিবিনোদ, ও-পদ করিবে তোমার

 

UPDATED: September 26, 2016